জেলার খবর

কুমিল্লায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার ৪

কুমিল্লায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার ৪
কুমিল্লায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার ৪

কুমিল্লায় কিশোরীকে অপহরণের পর ৫দিন আটক রেখে ধর্ষণের ঘটনায় ধর্ষক সামিউল বাছিরসহ চার জনকে আটক করেছে পুলিশ। এর আগে ভুক্তভোগী কিশোরী বুড়িচং থানায় চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের নোয়াপাড়া গ্রাম থেকে ওই কিশোরীকে ১২ অক্টোবর সকালে পার্শ্ববর্তী দয়ারামপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সামিউল বাছির (১৮) ও তার বন্ধু হৃদয়সহ সিএনজি অটোরিকশাযোগে অপহরণ করে। পরে তাকে নিয়ে কুমিল্লার সদর উপজেলার উত্তর দুর্গা-পুর ইউনিয়নের আড়াইওরা গ্রামের ভাড়া বাসায় আটকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।

১৭ অক্টোবর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত বাছির কিশোরীকে নিজ গ্রাম দয়ারামপুরে নিয়ে গেলে খবর পেয়ে মেয়ের বাবা, মা সহ পরিবারের লোকজন সেখানে ছুটে যান। বাছিরের পরিবারের কাছে মেয়ের খবর জানতে চাইলে উত্তেজিত হয়ে বাছিরের মা লিপি আক্তার (৩৫) ও অভিযুক্ত প্রকাশ শিপনসহ অন্যরা কিশোরীকে মারধরসহ মাথার সামনের অংশের চুল কেটে দেয় এবং লাঞ্ছিত করে তাড়িয়ে দেয় পরিবারের সদস্যদের। এ ঘটনায় রাতেই কিশোরী বাদী হয়ে

বুড়িচং থানায় অভিযুক্ত বাছির, তার বন্ধু আশ্রয়দাতা বরুড়া উপজেলার মুখশিপুর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে বর্তমান আড়াইওরায় ভাড়া থাকা হৃদয় (২৪), দয়ারামপুর গ্রামের মো. রানা (২৮) এবং বাছিরের মা লিপি আক্তারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৮ অক্টোবর) তাদের আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ