জেলার খবর

হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ
হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

আঞ্চলিক ও মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

মঙ্গলবার সকাল থেকে সিলেটসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে অগ্রিম টিকিট বুকিং থাকায় হবিগঞ্জ-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বায়ক মো. ফজলুর রহমান চৌধুরী ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী জানান, মঙ্গলবার থেকে আমাদের দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য জেলার সব সড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দেয়া হয়। সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইকসহ (টমটম) অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধের দাবিতে গত ১৩ অক্টোবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেয়া হয়েছে।

কিন্তু তার সমাধান না হওয়ায় বাস চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ