জেলার খবর

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, ১৪ জনকে আসামি করে মামলা

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, ১৪ জনকে আসামি করে মামলা
স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, ১৪ জনকে আসামি করে মামলা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এছাড়াও মামলায় অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলা দায়েরে বিলম্ব হওয়ায় গ্রেফতারকৃত চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, জাহাঙ্গীর আলম, রাসেল, মজিবরকে ৬৪ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পরে শুভ্র হত্যার ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, জাহাঙ্গীর আলম, রাসেল, মজিবরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে, শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর উপজেলা সদরের পান মহালে চায়ের দোকানে মাসুদুর রহমান শুভ্র সহযোগীদের নিয়ে চা খাচ্ছিলেন।

এ সময় গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদের নেতৃত্বে দুইটি সিএনজি দিয়ে ৮-১০ জন সন্ত্রাসী এসে তার উপর হামলা চালায়।

এ সময় শুভ্র ও তার দুই সহযোগীদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় মাসুদুর রহমান শুভ্রকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৮ অক্টোবর ভোররাতে জেলার তারাকান্দার গাছা এলাকা থেকে চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও জাহাঙ্গীর আলম, রাসেল, মজিবুর নামে তিনজনকে মইলাকান্দা ইউনিয়নের কাউরাট থেকে গ্রেফতার করে পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ