জেলার খবর

পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় দুইজনের মৃত্যু

পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় দুইজনের মৃত্যু
পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় দুইজনের মৃত্যু

কক্সবাজারের রামুতে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লট উখিয়ারঘোনা এলাকর মৃত মোহাম্মদ কালুর ছেলে মুজিবুর রহমান (৪০) ও উখিয়ারঘোনা স্কুল পাড়া এলাকার মৃত মোহাম্মদ হাসানের ছেলে আলী আহাম্মদ (২৮)।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ধারণা, তারা পাহাড় থেকে অবৈধভাবে প্রতি রাতে মাটি কেটে নেয়। বুধবার রাতেও ৪ জন শ্রমিক ওই এলাকায় পাহাড়ের মাটি কাটতে যায়। সেসময় পাহাড়ের একাংশ দুই শ্রমিকের উপর ধসে পড়ে।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ বলেন, ঘটনাটি আমি শুনেছি। পরে রামু থানাকে অবগত করি। রামু থানার অফিসার ইনচার্জসহ আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজমিরুজ্জামান বলেন, বুধবার ভোররাতে তারা পাহাড়ের মাটি কেটে ডাম্পারে ভর্তি করার সময় পাহাড় ধসে তাদের মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।

‘‘তবে আমরা লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট অনুসারে বিষয়টি আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ