জেলার খবর

চাচিকে ধর্ষণ: যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

চাচিকে ধর্ষণ: যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার
চাচিকে ধর্ষণ: যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

নোয়াখালীর চাটখিলে চাচিকে ধর্ষণের ঘটনায় আটক যুবলীগ নেতার বাড়ি অভিযান চালিয়ে পুলিশ ।

আটক মজিবুল রহমান শরীফ (৩২) উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওয়াতির বাড়ির রফিকুল ইসলাম খোকন’র ছেলে এবং নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বুধবার রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, আটক শরীফ কে সাথে নিয়ে বুধবার রাত ৮টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইয়াছিন বাজার সংলগ্ন ওয়াতির বাড়িতে অভিযান চালিয়ে তার তথ্যমতে তার বসতঘর থেকে ১টি অস্ত্র, ২ রাউন্ড গুলি, বিয়ারের খালি বোতল, ৫টি মোবাইল, ১ প্যাকেট কনডম ও ১টি ল্যাপটপ উদ্ধার করেছে ।

(ওসি) আনোয়ারুল বলেন, এ ঘটনায় আটক শরীফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, বুধবার (২১ অক্টোবর) ভোর ৫ টার দিকে ওই গৃহবধূ তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। শরীফ সুকৌশলে গৃহবধূর টিনশেড ঘরে প্রবেশ করে জোর পূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে এবং উলঙ্গ করে ছবি-ভিডিও ধারণ করে চলে যায়। অভিযুক্ত শরীফ ওই গৃহবধূর দূর সম্পর্কের ভাসুরের ছেলে। পরে এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ নারীও শিশু নির্যাতন দমন আইনে চাটখিল থানায় মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ দুপুর ৩টার দিকে তাকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইয়াছিন বাজার থেকে আটক করে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ