জেলার খবর

চেয়ারে পড়ে ছিল শিক্ষকের গলাকাটা লাশ

চেয়ারে পড়ে ছিল শিক্ষকের গলাকাটা লাশ
চেয়ারে পড়ে ছিল শিক্ষকের গলাকাটা লাশ

নড়াইল সদর উপজেলায় অরুণ রায় (৭২) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে শিক্ষকের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। পরে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ খবর জানাজানি হয়।

নিহত অরুণ রায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপপরিচালক নিভা রানী পাঠকের স্বামী। তিনি একটি বেসরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক।

স্থানীয়দের বর্ণ্নায় জানা গেছে, অরুণ রায় বেনাহাটি গ্রামে একা বসবাস করতেন। তাঁর এক ছেলে প্রকৌশলী ও এক মেয়ে চিকিৎসক। চাকরির সুবাদে স্ত্রী ও ছেলেমেয়ে জেলার বাইরে অবস্থান করেন। তাঁরা মাঝেমধ্যে ছুটিতে বাড়ি আসতেন।

গতকাল সারা দিন অরুণ রায়ের কোনো খোঁজ পায়নি পরিবার। পরে সন্ধ্যার পর নিভা রানী পাঠক ও ছেলে ইন্দ্রজিৎ রায় বাড়িতে এসে মই বেয়ে দ্বিতল ভবনের দরজা ভেঙে ঘরে ঢুকে চেয়ারের ওপর গলাকাটা অবস্থায় অরুণ রায়ের লাশ দেখতে পান।

এলাকাবাসী জানায়, অরুণ রায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকান থেকে চা পান করেছেন বলে অনেকেই দেখেছেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাড়ির দোতলায় উঠে তাঁকে গলা কেটে হত্যা করেছে।

তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ বলেন, ‘বাড়িতে অরুণ রায় একাই থাকতেন। আর কেউ থাকতেন না। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।’ / এন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ