জেলার খবর

রায়হান হত্যা: পুলিশ কনস্টেবল হারুন ৫ দিনের রিমান্ডে

রায়হান হত্যা: পুলিশ কনস্টেবল হারুন ৫ দিনের রিমান্ডে
রায়হান হত্যা: পুলিশ কনস্টেবল হারুন ৫ দিনের রিমান্ডে

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত কনস্টেবল হারুন রশিদকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক শারমিন আক্তার নীলার আদালতে তোলে পিবিআই।

এসময় পিবিআই হারুনকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানালে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গতকাল শুক্রবার রাতে কনস্টেবল হারুন রশিদকে সিলেট পুলিশ লাইন্স থেকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার (এসপি) খালেকুজ্জামান।

পুলিশি নির্যাতনে রায়হান হত্যা মামলায় ২০ অক্টোবর মঙ্গলবার পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পিবিআই। তবে এখনও পলাতক রয়েছেন মামলার প্রধান অভিযুক্ত বন্দর বাজার পুলিশ ফাড়ির বহিষ্কৃত ইনচার্য এসআই আকবর হোসেন। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ