জেলার খবর

মিঠামইনে সিলিন্ডার গ্যাসের আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ

মিঠামইনে সিলিন্ডার গ্যাসের আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ
মিঠামইনে সিলিন্ডার গ্যাসের আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাজিপাড়া গ্রামে রান্না করার গ্যাসের সিলিন্ডারের আগুনে শিশু-নারীসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। শনিবার দুপুরে গ্রামের আব্দুস সালামের বাড়িতে রান্না করার সময় পাইপের লিক থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়লে এ অগ্নিকাণ্ড ঘটে।

এতে আব্দুস সালামের স্ত্রী সিপাইনেছা (৫৮), দুই ছেলে কামাল (৩৫) ও আনোয়ার (১৭), মেয়ে তাসলিমা (২৫), দুই নাতি উম্মে হাবিবা (৪ দিন) ও উম্মে হানি (৩) এবং তাদের স্বজন পারভীন (১৫), জুয়েনাসহ (২০) ৯ জন অগ্নিদগ্ধ হন। তাদের সবাইকে গুরুতর আহত অবস্থায় বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর আটজনকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, চার দিনের একটি শিশু ছাড়া বাকি সবার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবাইকে ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী কাটখাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি শামসুল হক রানা জানান, হাজিপুর গ্রামের আব্দুস সালামের ঘরে রান্না করার সিলিন্ডারের পাইপে ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে আগেই গ্যাস পুরো ঘরে ছড়িয়েছিল। সালামের স্ত্রী সিপাইনেছা রান্না করতে গিয়ে চুলা জ্বালাতে পারছিলেন না। এ সময় তারা বাইরে থেকে আগুন নিয়ে চুলা জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ আগুনেই তারা দগ্ধ হন। এলাকাবাসী গিয়ে ঘরের আগুন নেভানোসহ দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

মিঠামইন থানার কাটখাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মাসুদ মিয়া জানান, দগ্ধ ৯ জনের মধ্যে চার-পাঁচজনের অবস্থা গুরুতর। গ্যাস ব্যবহারে অজ্ঞতার কারণেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ