জেলার খবর

লঞ্চের ছাদে দুষ্টামি করতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ!

লঞ্চের ছাদে দুষ্টামি করতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ!
লঞ্চের ছাদে দুষ্টামি করতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ!

ঢাকা- হাতিয়া রুটের যাত্রীবাহী লঞ্চ থেকে নদীতে পড়ে হৃদয় (১০) নামে এক শিশু নিখোঁজ হয়। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি টিম উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

সোমবার (২৬ অক্টোবর) ১১টার সময় ঘটনাটি ঘটে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি লঞ্চ ঘাটে।

নিখোঁজ শিশু হৃদয় হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের ১নং ক্ষিরোদিয়া গ্রামে মৃত রফিক উদ্দিনের ছেলে।

জানা যায়, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য এমভি তাফসির ও এমভি ফারহান-৩ নামে দুটি লঞ্চ তমরদ্দি ঘাটে অবস্থান করতে ছিল। এসময় ঘাট এলাকার কিছু শিশু লঞ্চের ছাদে দুষ্টামি করতে ছিল। এসময় লঞ্চের ছাদ থেকে হৃদয় নামে শিশুটি নদীতে পড়ে পানিতে ডুবে যায়। সাথে সাথে ঘাটের শ্রমিকরা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডকে খবর দেয়। পরে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘাটে এসে নদীতে তাদের উদ্বার অভিযান অব্যাহত রেখেছে।

এ ব্যাপারে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে: বিশ্বজিত বড়ুয়া জানান, শিশুটি নিখোঁজ হওয়ার সংবাদ পেয়েছি । আমাদের একটি টিম ঘটনাস্থলে উদ্বার অভিযান করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ