জেলার খবর

দুই ট্রেনের সংঘর্ষ, খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

দুই ট্রেনের সংঘর্ষ, খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
দুই ট্রেনের সংঘর্ষ, খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর স্টেশনে মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার রাত পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সাব্দালপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, দর্শনা থেকে নোয়াপাড়াগামী মালবাহী একটি ট্রেন স্টেশনের ১ নম্বর লাইনে ছিল। এসময় খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী আরেকটি ট্রেন সিগন্যাল ছাড়াই ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। এতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তেলবাহী ট্রেনের তিনটি ট্যাংক বিস্ফোরিত হয়ে সব তেল পড়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনার পর খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। কয়েকঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ