জেলার খবর

খুলনায় পুলিশকে মারধর করায় শ্রমিকলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

খুলনায় পুলিশকে মারধর করায় শ্রমিকলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার
খুলনায় পুলিশকে মারধর করায় শ্রমিকলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে খুলনার রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুল ইসলামের স্ত্রী ফাতেমা আক্তার বিউটিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রূপসা থানায় দু’টি মামলা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে থানায় মামলার পর ফাতেমা আক্তার বিউটিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ফাতেমা আক্তার বিউটি, তার দুই ভাইপো আহমদ শেখ ও মোহাম্মদ শেখ এবং মনি গাজী নামে এক যুবক দু’টি মোটরসাইকেলযোগে রূপসা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। তারা টোলপ্লাজায় সিরিয়াল ভঙ্গ করে আগে যাওয়ার চেষ্টা করলে টোল আদায়কারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তখন পুলিশ কনস্টেবল সাইদুর রহমান এগিয়ে গেলে তার সঙ্গে বাক-বিতণ্ডা হয় এবং ওই চারজন তাকে মারধর করে। টোলপ্লাজায় দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে ফাতেমা আক্তার বিউটিকে আটক করে।

ওসি মোল্লা জাকির হোসেন আরও জানান, এঘটনায় রাতে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ বাদী হয়ে থানায় দু’টি মামলা করেছে। ওই মামলায় বিউটিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যহত রয়েছে। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ