জেলার খবর

সেনবাগে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা

সেনবাগে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা
সেনবাগে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় শুক্রবার চলন্ত রিকশায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছে স্থানীয় তিন বখাটে। ঐ দিন সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার নবীপুর ইউনিয়েনর ৩নং ওয়ার্ডের বড়চারিগাও গ্রামের চৌরাস্তার উত্তরে ঠাকুর বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে সেনবাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানান, বড়চারিগাও গ্রামের তিন বখাটে এ ঘটনার সঙ্গে জড়িত। পুলিশের পরামর্শে মামলার স্বার্থে এখনই আসামিদের নাম প্রকাশ করছেন না তিনি।

তিনি আরও জানান, ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে মেয়েকে নিয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে তিন বখাটে তাকে মারধর করে মেয়েকে রিকশা থেকে তুলে ঠাকুর বাড়ির সামনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক মেয়েকে উদ্ধার করেনে তিনি।

সেনাবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় ধর্ষণচেষ্টার অভিযোগে ৩ জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ