জেলার খবর

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামে এক ব্যবসায়ীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে নিয়ে তিনি মারা যান।

মারা যাওয়া গৃহবধূর নাম রচনা রাণী অধিকারী (২২)। তিনি শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামে সোনাতলা সড়কে কাপড় ব্যবসায়ী অনিক অধিকারীর স্ত্রী।

নিহতের স্বামীর বাড়ির পরিবারের দাবি, অজ্ঞাত কারণে তিনি ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে প্রতিবেশীরা গৃহবধূর মৃত্যু নিয়ে সন্দেহ করছেন। তাদের ধারণা, শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যার পর লাশ ঝাঁপিয়ে দেন।

প্রায় তিন বছর আগে কাপড় ব্যবসায়ী অনিক অধিকারীর সঙ্গে রচনা রাণী অধিকারীর বিয়ে হয়।

গতকাল সন্ধ্যায় রচনা ঘরের সঙ্গে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্য বিষয়টি টের পেয়ে তাকে বগুরা সদরের টিএমএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, রচনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কিনা তা নিয়ে সন্দেহ আছে।তদন্ত করলেই আসল রহস্য বের হয়ে আসবে।

শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, রচনার স্বামী অনিক অধিকারী ও পরিবারের অন্য সদস্যরা দাবি করেছেন, অজ্ঞাত কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ