জেলার খবর

কসবায় ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

কসবায় ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
কসবায় ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকালে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার কসবার সায়েদাবাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় আরো চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, বিকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সায়েদাবাদ এলাকায় একটি ট্রাক অপর আরেকটি ট্রাককে ওভারটেক করতে যায়।

এ সময় ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে সামনের দিক থেকে আসা একটি প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার উপর পড়ে যায়। এ সময় সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সাতজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনজন মৃত্যুবরণ করেন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে হতাহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক, প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশাটি আটক করতে পারলেও ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ