মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৮জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন, মো. ওমর সানি (৩০), শামীম মিয়া (২৫), রাব্বী মিয়া (২০), ইভা আক্তার (২৫), আখিঁ আক্তার (৩৪), ওয়াজকুরনি (৩২), শামীম (২৬) ও মেহেদী হাসান (২০) নামে আটজন। আহত সবাইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপস্থিত জনতা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এলাকায় কয়েকটি গ্রুপে বিভক্ত হয়েছে। আর এই প্রভাব বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল ও গজারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং সম্ভাব্য নির্বাচনে প্রতিদন্দি প্রার্থী মো. শাহ-আলম এই দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে গজারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম এর দলীয় অফিস ভাঙচুর করা হয়। অপরদিকে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল এর সমর্থকের একটি দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, ঘটনাটি শোনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনও কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। / ই