জেলার খবর

চট্টগ্রামে আজ দুই ঘণ্টার পরিবহন ধর্মঘট

চট্টগ্রামে আজ দুই ঘণ্টার পরিবহন ধর্মঘট
চট্টগ্রামে আজ দুই ঘণ্টার পরিবহন ধর্মঘট

বন্দর নগরী চট্টগ্রামে আজ রোববার বিকেলে দুই ঘণ্টার জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি। চার দফা দাবিতে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টা পরিবহন ধর্মঘট পালনের পাশপাশি মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে তারা।

গতকাল শনিবার বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ এ কর্মসূচি ঘোষণা দেন।

কমিটির দাবিগুলো হচ্ছে- বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কার, টার্মিনাল সংযোগ সড়ক অবৈধ দখলমুক্ত করা, শাহ আমানত সেতু এলাকায় মিনি টার্মিনাল নির্মাণ ও সড়কে অবৈধ গাড়ির চলাচল বন্ধ করা।

মোহাম্মদ ইউনুছ বলেন, ‘চার দফা দাবিতে রোববার বিকেল ৩টা থেকে আমরা টার্মিনাল এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করব। কর্মসূচির পাশাপাশি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার বাস টার্মিনাল থেকে কোনো পরিবহন ছাড়বে না।’ তবে এ সময়ের আগে বা পরে যেসব পরিবহন চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার বাস টার্মিনাল থেকে ছাড়বে তা নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবে বলে জানান তিনি। / এন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ