জেলার খবর

চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দগ্ধ ৯

চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দগ্ধ ৯
চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দগ্ধ ৯

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) গভীর রাতে উত্তর কাট্টলী এলাকার মরিয়ম ভবনে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দগ্ধরা হলেন— মিজানুর রহমান (৪২), সাইফুল ইসলাম (২৫), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৮), পেয়ারা বেগম (৬৫), রিয়াজ (২২), জাহান (২১), সুমাইয়া (১৮)।

এএসআই জানান, আকবর শাহ থানা এলাকায় আগুনে দগ্ধ হওয়া ৯ জনকে রাতে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা সবাই একই পরিবারের সদস্য। দগ্ধদের মধ্যে শিশুসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা কফিল উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে পরিবারের সবাই দগ্ধ হয়েছেন। সরেজমিনে পরিদর্শন করে শর্ট সার্কিটে আগুনের লাগার আলামত পাওয়া গেছে। / রা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ