জেলার খবর

চৌগাছায় কৃষককে কুপিয়ে হত্যা

চৌগাছায় কৃষককে কুপিয়ে হত্যা
চৌগাছায় কৃষককে কুপিয়ে হত্যা

যশোরের চৌগাছায় পিকুল হোসেন (৩০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ কয়েরপাড়া গ্রামের ধানের জমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত পিকুল দক্ষিণ কয়েরপাড়া গ্রামের সাখাওয়াতের ছেলে।

যশোরের চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, পিকুল জমির ধান কাটতে রোববার সকালে বাড়ি থেকে বের হয়। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। দিন গড়িয়ে সন্ধ্যা হওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। একপর্যায়ে তারা বাড়ির কাছাকাছি ধান ক্ষেতে তার লাশ দেখতে পায়। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে।

তিনি জানান, লাশ উদ্বার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ