জেলার খবর

কিস্তি: একই পরিবারে ৩ জনের আত্মহত্যার চেষ্টা, গর্ভবতীর মৃত্যু

কিস্তি: একই পরিবারে ৩ জনের আত্মহত্যার চেষ্টা, গর্ভবতীর মৃত্যু
কিস্তি: একই পরিবারে ৩ জনের আত্মহত্যার চেষ্টা, গর্ভবতীর মৃত্যু

বগুড়ায় এনজিও থেকে নেয়া ঋণের কিস্তির চাপ সহ্য করতে না পেরে গর্ভবতী স্ত্রী ও শিশুসহ আত্মহত্যার চেষ্টা করেছেন এক মুদি দোকানি। পরে তাদের হাসপাতালে ভর্তির পর গর্ভবতী বুলবুলি বেগম (২২) মারা গেছেন।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বুলবুলি বেগম বগুড়া শহরতলীর নওদাপাড়া গ্রামের মুদি দোকানি মহিদুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, মহিদুল ইসলাম করোনা মহামারির মধ্যে কর্মহীন হয়ে পড়লে স্ত্রীর নামে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গ্রামে মুদির দোকান দেন। কিন্তু দোকানের বেচাকেনা দিয়ে পাঁচ বছর বয়সী এক সন্তান, গর্ভবতী স্ত্রীকে নিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। একদিকে সংসার চলে না, অন্যদিকে বিভিন্ন এনজিওর কিস্তির চাপে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে মহিদুল তার স্ত্রী, সন্তানকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (কীটনাশক ট্যাবলেট) সেবন করানোর পর নিজেও তা সেবন করলে অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে গর্ভবতী বুলবুলি মারা যান।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) আব্দুল আজিজ মণ্ডল জানান, বুলবুলির স্বামী ও সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ