জেলার খবর

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১০ বছরের শিশু গ্রেপ্তার

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১০ বছরের শিশু গ্রেপ্তার
৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১০ বছরের শিশু গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১০ বছর বয়সী এক শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গেল মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ ওই শিশুকে গ্রেপ্তার করে। বুধবার শিশুটিকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

ভুক্তভোগী শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে।

গ্রেপ্তার শিশুটি চতুর্থ শ্রেণির ছাত্র। তার বাবা আট বছর আগে মারা যায়।

ঢাকার সদর কোর্টের পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ জানান, শিশুদের আনা-নেয়ার কোনও আলাদা ব্যবস্থা না থাকায় বয়স্ক আসামিদের সঙ্গেই শিশুটিকে প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। পরে সেখান থেকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

জানা যায়, কেরানীগঞ্জ থানা-পুলিশ আদালতে জমা দেয়া প্রতিবেদনে শিশুটির বয়স ১২ উল্লেখ করেছে। তবে মামলায় শিশুটির বয়স ১৪ বছর দেখানো হয়েছে। তবে জন্মসনদ অনুযায়ী, শিশুটির জন্ম ২০১০ সালের ৩ সেপ্টেম্বর।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল জানান, ছয় বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শিশুটিকে গ্রেপ্তার করা হয়।

কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য কাবুল মিয়া জানান, তার জানামতে, এই শিশুটির পরিবারের সঙ্গে ৬ বছরের শিশুর পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। মামলাও রয়েছে।

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়েছিল। শিশুটিকে একটি কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় সে মঙ্গলবার বেলা আড়াইটায়। এ মামলার আসামির তালিকায় ওই শিশু বাদেও তার চাচাতো ভাই (২২)কে আসামি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ৯০ হাজার টাকা দামের সোনার চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগ আনা হয়। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ