জেলার খবর

সাতকানিয়ায় ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু

সাতকানিয়ায় ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু
সাতকানিয়ায় ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে সাবেদুল ইসলাম সাজ্জাদ (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী খুন হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ চন্দনাইশের দোহাজারী পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বারুদখানা এলাকার কফিকুল ইসলামের ছেলে। তিনি সাতকানিয়া উপজেলার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, নিহত সাবেদুল ইসলাম (২৩) ও ঘাতক রবি ইসলাম (১৮) সিনিয়র-জুনিয়র হওয়ায় নাম ধরে ডাকাডাকির কারণে বৃহস্পতিবার রাতে বিওসি মোড় এলাকায় একটি চায়ের দোকানের সামনে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

এক পর্যায়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করে ঘাতক রবি পালিয়ে যায়। এসময় স্থানীয়রা সাজ্জাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পটিয়ায় সে মারা যায়।

এদিকে ঘাতকের মা শাহানারা আক্তারের দাবি, সাজ্জাদ ও রবি দুজনই ঘনিষ্ঠ বন্ধু। নদীর এপাড়-ওপাড় বাড়ি হলেও নিয়মিত যাতায়াত ছিল তাদের।

৭-৮দিন আগেও রবির বাড়িতে একই বিছানায় ঘুমিয়েছে। তবে কেন-কি কারণে এমন ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারছেন না।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ছুরিকাঘাতে গুরুতর আহতবস্থায় সাজ্জাদকে চট্টগ্রামে নেয়ার পথে পটিয়ায় মারা যায়। লাশটি মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আমি এখন আসামির বাড়িতে আছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ