জেলার খবর

সাভারে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাভারে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
সাভারে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাভারে সুমন মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সাভারের রাজাশন আমতলা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এর পর থেকেই পলাতক সুমন মিয়া।

নিহত ওই গৃহবধূর নাম পিংকি খাতুন (২২)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার জামাল উদ্দিনের মেয়ে। সুমন ও পিংকি সাভারের রাজাশন আমতলা এলাকায় এক বাসায় ভাড়া থাকতেন।

স্বজনরা জানায়, গতকাল রাতে পিংকিকে পিটিয়ে গুরুতর আহত করেন সুমন মিয়া। পরে পিংকি অজ্ঞান হয়ে পড়লে তাঁর চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সামনে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যান সুমন। পরে হাসপাতালের চিকিৎসকরা পিংকিকে মৃত ঘোষণা করেন।

এরপর রাতেই সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, কীভাবে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। / এন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ