জেলার খবর

নাটোরে এএসআইয়ের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নাটোরে এএসআইয়ের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ
নাটোরে এএসআইয়ের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নাটোরে পুলিশের এক এএসআই-এর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রী বাদী হয়ে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে আদালত র‌্যাব-৫ রাজশাহীকে অভিযোগ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। পুলিশের অভিযুক্ত ওই এএস আই মাহবুবুর রহমান বর্তমানে রাজশাহী মহানগরীর কাজলা পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা ওই ছাত্রী রাজশাহীতে একটি কলেজে পড়ালেখা করেন। এ সময় আরএমপির কনস্টেবল মাহবুবুর রহমানের সঙ্গে পরিচয় থেকে ঘনিষ্ঠতা হয়। ঘনিষ্ঠতার সুযোগে ওই ছাত্রীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে পর্যায়ক্রমে পবা ও নওদাপাড়া এলাকায় বাসা ভাড়া করে একত্রে বসবাস করেন।

এরই একপর্যায়ে ওই ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজহাসপাতালে ভর্তি করে গর্ভপাত করানো হয়। এরপর ওই ছাত্রী বিয়ের জন্য মাহবুবুর রহমানকে চাপ দিলে মাহবুব তাকে নির্যাতন করেন। ফলে গেলো ৭ নভেম্বর ওই ছাত্রী বাবার বাড়িতে চলে আসেন। ওইদিন রাতে মাহাবুব সেখানে গিয়ে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে পুনরায় ধর্ষণ করে কর্মস্থলে চলে যান।

অভিযুক্ত এএসআই মাহবুবুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, ওই ছাত্রী তার স্ত্রী। কিন্তু বিয়ের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ