জেলার খবর

পঞ্চাশ টাকা দেখিয়ে শিশু ধর্ষণ, আটক এক

পঞ্চাশ টাকা দেখিয়ে শিশু ধর্ষণ, আটক এক
পঞ্চাশ টাকা দেখিয়ে শিশু ধর্ষণ, আটক এক

সিরাজগঞ্জে পঞ্চাশ টাকার লোভ দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ করেছে আবুল কালাম (৪৮) নামের এক ব্যক্তি। এঘটনায় স্থানীয়রা আবুল কালামকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ‌্যায় সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম। আটক কালাম সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মধ্যপাড়া মহল্লার মৃত মেছের আলী শেখের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, দুপুরে ৫০ টাকার লোভ দেখিয়ে বেড়ানোর কথা বলে এক শিশুটিকে (১০) পলিটেকনিক ইনস্টিটিউট ও হর্টিকালচার সেন্টারের মাঝখানে তেলের খেও বিলে নিয়ে যান কালাম। এ সময় বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসে। পরে বেশ কিছুক্ষণ দেরি হওয়ায় সন্দেহ হলে কয়েকজন এলাকাবাসী বিলের মধ্যে তাকে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যাবার সময় কালামকে হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা।

এসআই আরও জানান, শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত কালামকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ