জেলার খবর

আশুলিয়ায় পরিবহন চাঁদাবাজির সময় গ্রেপ্তার ১

আশুলিয়ায় পরিবহন চাঁদাবাজির সময় গ্রেপ্তার ১
আশুলিয়ায় পরিবহন চাঁদাবাজির সময় গ্রেপ্তার ১

সাভারের আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজির সময় হাতেনাতে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার (১৬ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে। বিকেলেই আসামিকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনে চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশর উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন।

গ্রেপ্তার সাইফুল ইসলাম (৩৬) আশুলিয়ার গাজীরচট এলাকার বাসিন্দা। পলাতক মামলার অপর আসামিরা হলেন— আমির হোসেন ও মো. সরোয়ার।

এসআই বেলায়েত হোসেন জানান, দুপুরে বাইপাইল এলাকায় আশুলিয়া ক্ল্যাসিক পরিবহন থেকে চাঁদা আদায়ের গোপন সংবাদ পান তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চাঁদা আদায়ের সময় হাতেনাতে সাইফুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আরও দুইজনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের করেন তারা।

এসআই আরও জানান, মামলার পলাতক দুই আসমি আমির ও সরোয়ার চিহ্নিত পরিবহন চাঁদাবাজ। তাদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ