জেলার খবর

চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক দুই

চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক দুই
চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক দুই

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সড়ক এলাকায় একটি লবণের ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পাঁচশ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

আজ সোমবার সকাল সাতটার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার।

আটক দুজন হলেন ট্রাকচালক শহিদুল ইসলাম (৪৪) ও তার সহকারী আরমান আলী (২২) ।

আলী আশরাফ তুষার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর দিকে আসা একটি ট্রাকে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ট্রাকের বিশেষ কুঠুরিতে লুকানো ৩০ হাজার ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়। আসামিরা দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার থেকে সারাদেশে ইয়াবা পাচার করে আসছিলেন বলে জানিয়েছেন তিনি। তাদের বিরুদ্ধে নগরের বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা । / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ