জেলার খবর

লঞ্চের ছাদে যুবককে কুপিয়ে হত্যা

প্রতীকি ছবি
প্রতীকি ছবি

ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী ‘সুন্দরবন-১১’ লঞ্চের ছাদে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার সকালে লঞ্চটি বরিশালে পৌঁছলে এর তিন তলার ছাদে ধোঁয়া নির্গমনের চিমনির আড়াল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘সুন্দরবন-১১’ লঞ্চের সুপারভাইজার মো. সিরাজ।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে মঙ্গলবার সকালে লঞ্চটি বরিশাল এসে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা লঞ্চ পরিষ্কার করতে গেলে তিন তলার ছাদে ধোঁয়া নির্গমনের চিমনির আড়ালে ওই যুবকের মরদেহ পাওয়া যায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়।

রাতে ঢাকা থেকে বরিশালে আসার কোনো একসময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যেখানে মরদেহ পাওয়া গেছে, সেখানে সাধারণত যাত্রীরা যায় না। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ