জেলার খবর

সাকিবকে হত্যার হুমকিদাতা সেই যুবক গ্রেফতার

সাকিবকে হত্যার হুমকিদাতা সেই যুবক গ্রেফতার
সাকিবকে হত্যার হুমকিদাতা সেই যুবক গ্রেফতার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যার হুমকিদাতা সিলেটের সেই যুবক মহসিন তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় তাকে সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে গ্রেফতার করে র‍্যাব।

সোমবার দিবাগত রাত ১২ টা ৬ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার ঘোষণা দেন মহসিন তালুকদার নামে ওই যুবক। সাকিবকে কুপিয়ে কুপিয়ে হত্যা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এসময় তিনি তার হাতে থাকা একটি চাপাতি প্রদর্শন করেন। কলকাতায় গিয়ে কালি পূজার অনুষ্ঠান উদ্বোধন করায় সাকিবকে এ হুমকি দেওয়া হয়।

সেইসাথে ওই যুবক লাইভে তার নিজের পরিচয়ও প্রকাশ করেন। অবশ্য, একইদিন ভোরে ওই যুবক তার ফেসবুক থেকে আরেকটি লাইভে এসে রাতের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাকিবকে ক্ষমা চাইতে বলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) আশরাফুল্লাহ জানিয়েছিলেন, সাকিবকে প্রাণনাশের হুমকির বিষয়টি নজরে আসার পরপরই পুলিশ তাকে গ্রেফতারে মাঠে নেমেছে। এ বিষয়ে আইসিটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। তবে যুবকটি আত্মগোপনে ছিলেন।

তাকে গ্রেফতারে রাতভর অভিযান চালাই আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকালে গোপন খবরের ভিত্তিতে তাকে সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে গ্রেফতার করে র‍্যাব। / য

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ