জেলার খবর

শিবগঞ্জে ট্রলি উল্টে নিহত ৭

শিবগঞ্জে ট্রলি উল্টে নিহত ৭
শিবগঞ্জে ট্রলি উল্টে নিহত ৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানের ট্রলি উল্টে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার বারিক বাজার আঞ্চলিক সড়কের গাজীপুরের ভাঙাশাকো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাতজনের মধ্যে শিবগঞ্জ উপজেলার বালিদিঘী এলাকার মৃত নওশাদ আলীর ছেলে আ. কাশেম, ইয়ান আলীর ছেলে মো. বাবু ও তাজামুল হকের নাম জানা গেছে।

আহতদের মধ্যে হামিদুল হক (৪০), নুরুল ইসলাম (৫০) ও আহাদ আলীকে (৩৫) শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ পাঠানো হয়েছে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নওগাঁ থেকে ধান কেটে ট্রলিতে করে সোনা মসজিদের বালিয়াদিঘী যাচ্ছিলেন শ্রমিকরা। পথে ভাঙা সাঁকোর কাছে হঠাৎ ট্রলিটি উল্টে গেলে ঘটনাস্থলেই সাত শ্রমিক নিহত ও ৬ জন আহত হন।

শিবগঞ্জ থানার এসআই আজিম জানান, হতাহতরা সবাই সোনা মসজিদের বালিয়াদিঘী গ্রামের ধানকাটা শ্রমিক।

নওগাঁ থেকে ধান কেটে ট্রলিতে করে সোনা মসজিদের বালিয়াদিঘী যাচ্ছিলেন শ্রমিকরা। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ