জেলার খবর

নরসিংদীতে গৃহশিক্ষককে কুপিয়ে হত্যা

নরসিংদীতে গৃহশিক্ষককে কুপিয়ে হত্যা
নরসিংদীতে গৃহশিক্ষককে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে নরসিংদী শহরের ইউএমসি জুট মিল এলাকায় এক গৃহশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মৃধা (৩৫) শিবপুরের বাঘাবো এলাকার হানিফ মৃধার ছেলে।

নিহতের ভাই তারেক জানিয়েছেন, ১৭ বছর ধরে রাসেল মৃধার সঙ্গে একই এলাকার বেলায়েতদের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলা চলমান। সম্প্রতি মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে।

মামলা-মোকাদ্দমা ও দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন রাসেলের পিছু নেয়। বুধবার সন্ধ্যার পর রাসেল শিক্ষার্থী পড়াতে শিবপুর থেকে নরসিংদী ইউএমসি জুট মিল এলাকায় আসেন।

টিউশন শেষে বাড়ি ফেরার পথে ইউএমসি জুট মিল এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত জানিয়েছেন, জমি সংক্রান্ত বিষয়ের জেরে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে এবং মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। / জা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ