জেলার খবর

যশোরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১

যশোরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১
যশোরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১

যশোরে খুলনাগামী ট্রেনের সঙ্গে কয়লাবোঝায় একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক নিহত ও হেলপার গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টার খুলনা-বেনাপোল মহাসড়কের মুড়লি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক আকবর আলী (৪৫) চাঁপাইনবাবগঞ্জের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে। হেলপার (৩৩) অঙ্গন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৮টার দিকে মুড়লি রেলক্রসিংয়ে কয়লাবোঝায় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৩৭৬) রেললাইনের উপর উঠে পড়ে। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে প্রায় তিনশ গজ দূরে ঠেলে নিয়ে যায়। দুর্ঘটনায় ট্রাকচালক ঘটনাস্থলে নিহত হন। আর হেলপার আহত হন। তাকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। আর খুলনা বা বেনাপোলে যাতায়াতকারী বাস, ট্রাক বিকল্প পথে যাতায়াত করছে। / জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ