খাগড়াছড়িতে আমেনা খাতুন (২০) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে খাগড়াছড়ি জেলা সদরের শান্তিনগর এলাকায় বাসার পেছনে একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
আমেনা খাতুন মাটিরাঙ্গার তবলছড়ির আব্দুল জলিলের মেয়ে। তিনি খাগড়াছড়ি জেলা সদরের শান্তিনগর এলাকায় পরিবারের সাথে একটি ভাড়া বাসায় থাকতেন।
মাটিরাঙ্গার তবলছড়ি গ্রীল হিল কলেজ থেকে এইচএসসি পাস করে খাগড়াছড়ির এইচ এম পার্বত্য হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালে অধ্যয়নরত ছিলেন আমেনা। পরিবারের দাবি, তিনি মানসিক রোগী ছিলেন। / জা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: