লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুছ মো. শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় আবুল কালাম ওরফে গামছা কালাম (২৯) নামের আরও এক আসামীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাতে বুড়িমারী বামনদল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে দায়ের করা পৃথক তিন মামলায় মোট ৩৬ জন আসামিকে গ্রেপ্তার করা হলো।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ওমর ফারুক বলেন, নতুন করে একজনসহ মোট ৩৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গেল ২৯ অক্টোবর আবু ইউসুফ মো. শহিদুন্নবী জুয়েল নামের ওই যুবককে মসজিদ থেকে বাইরে বের করে এনে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভেতর নেয়া হলে সেখান থেকে উত্তেজিত জনতা বের করে এনে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়। / আর
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: