জেলার খবর

বগুড়ায় বাসের ধাক্কা অটোরিকশায়, নিহত ৩, আহত ৩

বগুড়ায় বাসের ধাক্কা অটোরিকশায়, নিহত ৩, আহত ৩
বগুড়ায় বাসের ধাক্কা অটোরিকশায়, নিহত ৩, আহত ৩

বগুড়ার শেরপুরে বাসের চাপায় শিশুসহ ৩ জন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন।

রোববার (২২ নভেম্বর) দুপুর ১টায় শেরপুর উপজেলার ধনকুন্ডি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আব্দুর হাই প্রাং (৬০), একই গ্রামের আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের শাহ সুলতান (৯)।

স্থানীয়রা জানান, বগুড়া-ঢাকা মহাসড়কে ৫ জন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চান্দাইকোনার দিকে যাচ্ছিল। অটোটি ধনকুন্ডি নামক স্থানে পৌঁছলে ঢাকাগামী একটি বাস পেছন থেকে অটোকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় বাসের চাপায় অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ৩ জন যাত্রী নিহত হন। আহত হন আরো ৩ জন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় হতাহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। / রা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ