জেলার খবর

নাটোরে স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেলেন স্ত্রী

নাটোরে স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেলেন স্ত্রী
নাটোরে স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেলেন স্ত্রী

নাটোরের বড়াইগ্রামে স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেছে স্ত্রী নুপুরের মুখমন্ডল। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার কামারদহ গ্রামে পারিবারিক কলহের এক পর্যায়ে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ নার্গিস আক্তার ওরফে নুপুর (২৮) একই গ্রামের আনোয়ার হোসেন তাজেনের মেয়ে।

অপরদিকে নুপুরের স্বামী আবু তালেব আহমেদপুর এলাকার মৃত রাহাত আলীর ছেলে। তালেব শ্বশুর বাড়িতেই ঘরজামাই হিসেবে থাকত।

এলাকাবাসী জানায়, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক নানা কারণে কলহ লেগেই থাকত। সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আবু তালেব তার স্ত্রী নুপুরের শরীরে এসিড ছুড়ে মারে।

এতে নুপুরের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরিবারের লোকজন নুপুরকে উদ্ধার করে প্রথমে নাটোর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। অপরদিকে ঘটনার পর থেকেই তালেব পলাতক রয়েছেন।

বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও অভিযুক্ত তালেবকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। তালেবের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। / জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ