জেলার খবর

নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

গণপিটুনি
গণপিটুনি

নরসিংদীর শিবপুর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার গভীররাতে মুরগীবের গ্রামে হারুণ খলিফার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। সে হলো উপজেলার কুলিয়ারচরের বাসিন্দা সোহেল (৪০)। আহত ব্যক্তি একই এলাকার মানিক। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবপুর থানার ওসি মোল্লা আজিজ জানান, মঙ্গলবার দিবাগত রাতে ১৩ জনের একটি ডাকাত দল মুরগীবের গ্রামে হারুণ খলিফার বাড়ির সামনে গেলে স্থানীয় পাহারাদারদের নজরে পড়ে।

এতে পাহারাদারদের সন্দেহ হলে তারা চিৎকার করে ডাকাত দলকে ধাওয়া করে। এরপর গ্রামের লোক সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া দেয়।

এ সময় তিনজনকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা।  এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ নরসিংদীর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ