জেলার খবর

কুমিল্লায় ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে হত্যা

ছবিঃ রাইজিংবিডি
ছবিঃ রাইজিংবিডি

কুমিল্লার বরুড়ায় ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে (৩৪) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের জীবনপুর গ্রামের হাসেম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রানা নামে আরেক ব‌্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ তথ‌্য নিশ্চিত করেন।

নিহত জহিরুল ইসলাম বরুড়া পৌরসভার জিনসার গ্রামের আবদুল মালেকের ছেলে। আহত রানা একই গ্রামের সাহেব আলীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কোনো একটি সমস‌্যা মিটমাট করে দেওয়ার জন‌্য কে বা কারা ফোন করে জহিরকে হাসেম মার্কেটের সামনে যেতে বলে। জহির সেখানে উপস্থিত হলে কয়েকজন দুর্বৃত্ত আচমকা তার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় জহির ও রানা গুরুতর আহত হয়।

স্থানীয়দের বরাত দিয়ে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ‘স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় জহির ও রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। রানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘জহিরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলা প্রক্রিয়াধীন।’ / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ