জেলার খবর

আমিরাত-ইসরাইল সরাসরি ফ্লাইট চলাচল শুরু

আমিরাত-ইসরাইল সরাসরি ফ্লাইট চলাচল শুরু
আমিরাত-ইসরাইল সরাসরি ফ্লাইট চলাচল শুরু

সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। ফ্লাইদুবাই নামের একটি এয়ারলাইন্স বৃহস্পতিবার প্রথম সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে।ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের পর এই প্রথম বাণিজ্যিক বিমান যাতায়াত শুরু করে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিমানটিকে স্বাগত জানানোর কথা রয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহুর মুখপাত্র। প্রায় চার ঘণ্টা আকাশপথ পাড়ি দিয়ে তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি পৌঁছানোর কথা রয়েছে।

ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি হয়। সম্প্রতি আমিরাত দেশটিতে বিদেশিদের বিনিয়োগের জন্য আইন সংস্কার করে। এতে বিদেশিরা তাদের বিনিয়োগের ক্ষেত্রে শতভাগ মুনাফা নিতে পারবে।

করোনাভাইরাস মহামারীর ধাক্কায় বিপর্যস্ত অর্থনীতি সামাল দিতে আমিরাত ও ইসরাইলের মধ্যে চালু হওয়া সরাসরি বিমান চলাচল ভূমিকা রাখবে বলে আশা করছে দেশ দুটি। আসন্ন শীত মৌসুমে বিপুল সংখ্যক ইসরাইলি পর্যটক দুবাই ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ