জেলার খবর

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেক বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ খবর নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম। তিনি ৪ জনের মৃত্যুর তথ্য দিয়ে জানান, তাৎক্ষণিকভাবে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সনজিৎ ধর (৪০), টুঙ্গিপাড়া উপজেলার জগ ডুমুরিয়া গ্রামের সুমন্ত কীর্ত্তনীয়ার ছেলে কৃষ্ণ কীর্ত্তনীয়া (৩২) ও নিলফা গ্রামের মোমরেজ মোল্লার ছেলে ভ্যান চালক আকামুদ্দিন মোল্লা (৫০)। নিহত অপর ব্যক্তির পরিচয় পুলিশ এখনও জানাতে পারেনি।

নিহতের সংখ্যা আরও বাড়তে পাড়ে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ওসি জানান, পিরোজপুর জেলার নাজিরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মালেক বাজার এলাকায় একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। আহত হন অন্তত ২০ যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত ১৪ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ