জেলার খবর

বাগেরহাটে ১৭ দিনের নবজাতককে হত্যার দায় স্বীকার করলো মা

বাগেরহাটে ১৭ দিনের নবজাতককে হত্যার দায় স্বীকার করলো মা
বাগেরহাটে ১৭ দিনের নবজাতককে হত্যার দায় স্বীকার করলো মা

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোলের মধ্য থেকে ১৭ দিন বয়সী শিশু চুরি ও তিনদিন পরে পুকুরে মরদেহ উদ্ধারের ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শিশুটির মা শান্তা আক্তার পিংকি (২২)।

মরদেহ উদ্ধারের ১২ দিন পর (শুক্রবার রাতে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খোকন হেসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মা শান্তা আক্তার পিংকি।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, ‘শুক্রবার পুলিশের জিজ্ঞাসাবাদে শান্তা আক্তার পিংকি তার মেয়েকে নিজেই বিছানা থেকে নিয়ে পুকুরে ফেলে দেন বলে স্বীকার করেন। ‘জিনের আঁচড়’ ভর করার কারণে তিনি এ ঘটনা ঘটান বলে পুলিশকে জানান।

থানা পুলিশ পরে পিংকিকে বাগেরহাট কোর্টে পাঠায়। কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে একই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পিংকি। পরে ম্যাজিস্ট্রেট তাকে জেলহাজতে রাখার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দিবাগত রাতে মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের সুজন খানের ১৭ দিনের নবজাতক সানজিদাকে পাওয়া যাচ্ছিল না। তখন শিশুটির বাবা-মা জানায়, শিশুটিকে কেউ চুরি করে নিয়ে গেছে। ঘটনার পর থেকে শিশুটিকে উদ্ধারে পুলিশ অভিযান চালাতে থাকে। এরপর দিন শিশুটির দাদা আলী হোসেন খান বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

ঘটনার তিন দিন পর তাদের বাড়ির পাশের একটি পুকুর থেকে সানজিদার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই শিশুটির বাবাকে আটক করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা সুজন খান এখনো জেলহাজতে আছেন। শনিবার সুজন খানের ৩ দিনের রিমান্ড শেষ হয়েছে। রিমান্ডে স্বামী সুজন খান ও স্ত্রী শান্তা আক্তার পিংকিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে পিংকি নিজের নবজাতকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করেন। / য

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ