জেলার খবর

বান্দরবানে ‘২৮টি স্বর্ণের বার’সহ স্বামী-স্ত্রী আটক

বান্দরবানে ‘২৮টি স্বর্ণের বার’সহ স্বামী-স্ত্রী আটক
বান্দরবানে ‘২৮টি স্বর্ণের বার’সহ স্বামী-স্ত্রী আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত অঞ্চলের প্রধানজিরি গ্রামের একটি বাড়িতে গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটক ব্যক্তিরা হলেন মো. ফারুক ও তাঁর স্ত্রী মরিয়ম বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাতে আশারতলী সীমান্ত অঞ্চলের প্রধানজিরি গ্রামের বাসিন্দা মো. ফারুকের বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সীমান্তবর্তী ওই বসতবাড়িতে তল্লাশি করে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১৪ ভরি চার আনা তিন রত্তি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন সিকদার জানান, মিয়ানমার সীমান্ত পেরিয়ে বিপুল পরিমাণে স্বর্ণ পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে সীমান্তবর্তী একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে স্বর্ণের বারসহ দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয়দের দাবি, মিয়ানমার সীমান্ত অঞ্চলে বসবাসরত একটি চক্র আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্বর্ণ, মাদকসহ চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েছে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ