জেলার খবর

মেহেন্দিগঞ্জে ইউপি নির্বাচন

আ'লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩৫

আ'লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩৫
আ'লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩৫

মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম চৌধুরী মিলন ও বিদ্রোহী প্রার্থী রুমা বেগমের সমর্থকদের মধ্যে রাত ৯টার দিকে এই সংঘর্ষ হয়।

এতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের ৩৫ জন সমর্থক আহত হয়েছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৬ রাউন্ড গুলি করেছে পুলিশ। সংঘর্ষ থামাতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ পুলিশ সদস‌্যদের মধ্যে একজনের নাম রাজিব। অপর দুজনের নাম এখনো জানা যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন মেহেন্দীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবিদুর রহমান।

স্থানীয়রা জানিয়েছেন, দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ বাজার এলাকায় আওয়ামী সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকরা প্রচারণা চালাতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে মেহেন্দীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এজন্য তারা ৪৬ রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হন। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার, ওসিসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। পরিস্থিতি এখনো থমথমে রয়েছে। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ