জেলার খবর

সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ভাই-বোনের মৃত্যু

প্রতীকি ছবি
প্রতীকি ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ের ওয়াহেদপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল মালেক (২৩) ও সুমাইয়া আক্তার (১৪) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া সড়কের রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

ওই এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী মোঃ শাখাওয়াত হোসেন জানান, শুক্রবার বিকেলে মোস্তফার স্ত্রী-ছেলে মেয়েসহ ওয়াহেদপুর বাওয়াছড়া লেকে ঘুরতে যায়। সেখান থেকে আসার পথে রেললাইনে ছবি তুলছিল মালেক। সে শ্রবণ প্রতিবন্ধী ছিল। এসময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি ট্রেন আসছে দেখে ভাইকে বাঁচাতে গিয়ে বোন সুমাইয়া চেষ্টা করেন। কিন্তু ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান বোন সুমাইয়াও। ঘটনাস্থলে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মালেক প্যারাগন ফিড মিলে চাকরি করতেন। ভাই-বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই ভাই-বোন মোহাম্মদ নুরুল মোস্তফার সন্তান। তার বাড়ি চাঁদপুর জেলায়। চাকরির সুবাদে দীর্ঘ ১৫ বছর ধরে ওয়াহেদপুর এলাকায় বসবাস করে আসছে তারা।

চট্টগ্রাম জিআরপি (রেলওয়ে) পুলিশের ওসি কামরুল হাসান বলেন, মিরসরাইয়ের ওয়াহেদপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে দুইজন মারা যাওয়ার খবর শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ