জেলার খবর

ঘন কুয়াশা

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটেও ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধের পর সকাল ৭টা থেকে লঞ্চ চলাচলও বন্ধ করে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ভোর সাড়ে পাঁচটার দিকে নৌরুট ঝাপসা হয়ে আসে। ফলে দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। পদ্মায় দিক নির্ণয় করতে না পারায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী বলেন, ভোর সাড়ে ৫টা থেকে ফেরি বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।

এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে রোববার সকাল সোয়া ৭টা থেকে ফেরি ও লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ