জেলার খবর

বাগেরহাটে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাগেরহাটে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বাগেরহাটে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাগেরহাটে মোরেলগঞ্জে হাসিবুল শেখ (১০) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার নব্বইরশি বাস স্ট্যান্ড সংলগ্ন আলহাজ্ব রহমতিয়া স্মৃতি শিশু সনদ হাফেজি ও কওমী মাদরাসার পাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

হাসিবুল ওই মাদরাসার নাজেরানা কোরআন বিভাগের শিক্ষার্থী এবং মোরেলগঞ্জ পৌরসভার বাসিন্দা সোবহান শেখের ছেলে।

বিষয়টি জানার পর মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার (৫ ডিসেম্বর) রাতে অন্যান্য শিক্ষার্থীদের সাথে খেলা করে ঘুমিয়েছিল হাসিবুলও। সকালে ফজরের নামাজ শেষে জিহাদী ও কাওছার নামের দুই শিক্ষার্থী হাসিবুলের মরদেহ দেখতে পেয়ে সবাইকে জানায়।

মোরেলগঞ্জ থানার ওসি তদন্ত ঠাকুর দাস বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা হাসিবুলের মরদেহ উদ্ধার করেছি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।’ / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ