জেলার খবর

জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটক ৪

জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটক ৪
জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটক ৪

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গ্রেফতারকৃতরা হলেন, আবু বকর, নাহিদ, আল আমীন ও ইউসুফ। তারা সবাই কুষ্টিয়ার ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র। এর মধ্যে আবু বকর ও নাহিদ ভাস্কর্য ভাঙচুরে সরাসরি জড়িত’

আজ রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত আবু বকর, নাহিদ, আল আমীন ও ইউসুফ নামে চারজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা সবাই কুষ্টিয়ার ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র। এর মধ্যে আবু বকর ও নাহিদ ভাস্কর্য ভাঙচুরে সরাসরি জড়িত’

মন্ত্রী বলেন, ‘আমি ও আমরা যারা শান্তিরক্ষায় নিয়োজিত আছি, আমরা এইটুকু বলতে পারি, কোন ধরনের অরাজকতা বাংলাদেশে করতে দেব না। যদি কেউ মনে করেন তারাই অনেক শক্তিশালী হয়ে গেছেন, এটা তাদের ভুল ধারণা।’

এদিকে, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুরের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া হামলার ওই ঘটনায় বেশ কয়েকজনক আসামি করে মামলা দায়ের করেছেন পৌর সচিব কামাল উদ্দিন। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ