জেলার খবর

বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের

বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের
বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৮জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৫ জন। নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, সোমবার সন্ধ্যা পাঁচটার দিকে মহাসড়কের সাতাহাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

তিনি জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী বিআরটিসির একটি বাস সাতাহাইল এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাস্তার পাশে খাদে পড়ে যায় অটোরিকশা ও বাসটি । ঘটনাস্থল থেকে শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, পরে আরও দুজনের মৃত্যু হয়। শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা-পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ