জেলার খবর

মুক্তি পেলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান শিশির

মুক্তি পেলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান শিশির
মুক্তি পেলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান শিশির

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান শাহজাহান শিশির কুমিল্লা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

তিনি হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হয়ে সোমবার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন।

২৩ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে শাহজাহান শিশিরকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ২৫ আগস্ট শাহজাহান শিশির চাঁদপুর আদালতে জামিন চাইতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। গত ২২ অক্টোবর শিশির চাঁদপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তিনি টানা ৩ মাস ১২দিন কারাভোগ করেছেন।

এদিকে কচুয়া উপজেলা পরিষদের সাময়িক বহিষ্কার হওয়া চেয়ারম্যান শাহজাহান শিশিরের মুক্তির খবরে বিকালে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে শিশির ভক্তরা ভিড় জমান। পরে শাহজাহান শিশির সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কারাগার থেকে বের হয়ে আসলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং স্লোগানে পুরো এলাকা মাতিয়ে তোলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাহজাহান শিশির জামিনের পর নেতাকর্মীদের নিয়ে বিশাল গাড়ি বহরে ঢাকায় তার বাসায় যান। তিনি শারীরিক অসুস্থ থাকায় চিকিৎসা শেষে বাড়িতে আসবেন এবং তার বাবার কবর জিয়ারত ও নেতাকর্মীদের সাথে মিলিত হবেন। / বিডি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ