জেলার খবর

নওগাঁয় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, বাবা-ছেলে নিহত

নওগাঁয় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, বাবা-ছেলে নিহত
নওগাঁয় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, বাবা-ছেলে নিহত

নওগাঁর নিয়ামতপুর উপজেলার পানিশাইল মোড়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিয়ামতপুর-ধানসুরা সড়কের পানিশাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবুল কালাম আজাদ (৫০) ও তাঁর ছেলে সাহাদত হোসেন (২৩) নিহত হয়েছেন। তাঁরা উপজেলার ঝলঝলিয়া গ্রামের বাসিন্দা।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. হুমায়ন কবির জানান, আজ দুপুরের দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে তিনজন উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে পানিশাইল মোড় পৌঁছালে সামনে থেকে দ্রুতগামী একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এরপর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবুল কালাম আজাদ (৫০) নিহত হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় আজাদের ছেলে সাহাদত হোসেন (২৩) ও অপর আরোহী সোহান আলীকে (২৫) উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাহাদত হোসেন (২৩)। সোহান আলী বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি মো. হুমায়ন কবির আরো জানান, ওই বাবা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ