জেলার খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি দুই গরু পাচারকারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে হরিপুরের বেতনা সীমান্তের ৩৬৭ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাংলাদেশি কয়েকজন গরু পাচারকারী হরিপুরের বেতনা সীমান্তের ৩৬৭ নম্বর পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের সীমান্তরক্ষী ১৪৬ ব্যাটালিয়নের সদস্যরা টের পেয়ে পাচারকারীদের ধাওয়া করে এবং এক পর্যায়ে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

এতে রবিউল (২০) ও নাজিম উদ্দিন (৪৫) নামে বাংলাদেশি দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয় এবং আহত অবস্থায় তারা সবাই দৌঁড়ে বাংলাদেশ সীমান্তে চলে আসে।

এ অবস্থায় সহযোগীরা তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর অবস্থায় নাজিম উদ্দিনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।’ / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ